1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ

আবুল ওহাব, ঠাকুরগাঁও প্রতিনিধ : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্পের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ই মার্চ)বিকাল তিনটায় ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি ইসাপারায় আনুষ্ঠানিকভাবে সেই ২৫ নারীকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

নাসরিন বেগম, বয়স ৩৮। চার বছর আগে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে স্বামী রেজাউল ইসলাম মারা যান। দুই সন্তান নিয়ে চরম কষ্টে দিন পার করছিলেন তিনি। তখন থেকেই নিজে কিছু করার চেষ্টা করছিলেন নাসরিন বেগম।

কিন্তু কোনো কাজই পাচ্ছিলেন না তিনি। এরই মধ্যে খবর পান বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণের কথা। ভর্তি হয়ে যান প্রশিক্ষণে। টানা তিন মাস প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

নাসরিনের হাতে উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ। আর এই সেলাই মেশিন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান নাসরিন বেগম। শুধু নাসরিন বেগমেই নয় তার মত এমন অসচ্ছল ২৫ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

“উপহার বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগী ওইসব অসচ্ছল নারীরা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। তাই বসুন্ধরা গ্রুপের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।”

বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজের সহ-সভাপতি আসরারুল হক জামালীর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কন্ঠের জ্যেষ্ঠ -সম্পাদক জাকারিয়া জামান, বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রাফি, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন আলী, রাতুল হাসান শাফি, আব্দুল্লাহ আজাদ, হাসান রায়হান, রাকিব ইসলাম রকি,রায়হান মাহমুদ, মাসুদ রায়হান প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD