1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় নারী ভোটারদের উপস্থিতি বেশি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

কুমিল্লা : শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টার পর থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। কুমিল্লার যানজট, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে এসেছেন তারা। নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে নারী ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সানজিদা সুলতানা বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে এসেছি। যাতে তিনি নির্বাচিত হয়ে কুমিল্লার যানজট ও জলাবদ্ধতার সমস্যা নিরসনে কাজ করতে পারেন।

নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তাসলিমা বলেন, জীবনে প্রথম ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে।

উল্লেখ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা। তিনি বাস প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD