1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৫

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার মৌচাক, তেলিরচালা এলাকায় টপেস্টার গার্মেন্টসের পাশে শফিক মিয়ার মালিকানাধীন আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ইফতারের পর পরই ওই কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ওই কক্ষের ও পাশে থাকা ৬ জন গুরুতর দগ্ধ হয়, এছাড়াও দগ্ধ হয় অন্তত ২০ জন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরও ৯ জন দগ্ধ হয়।

এসময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেন। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD