1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সাথে লেগে দুই গরু নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদনে ঝরে ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের খুঁটি থেকে আসা সেচ মটরের লাইনের তার, আর সেই তার ছিঁড়ে পড়ে নদীতে
ষাঁড় গরু দুটি নদী থেকে সাঁতরিয়ে উঠার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় কৃষক হাফিজুলের ২ লক্ষ বিশ হাজার টাকার মূল্যের দুইটি গরু।

গত শনিবার ১৬ই মার্চ আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আচমকা এক ঝড় আসে। আর ঝড়ের কবলে পড়ে কৃষক হাফিজুলের দুটি ষাঁড় গরু নিহত হয়।

এলাকাবাসির সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়ে বৈদ্যুতিক সেচের পানির মোটরের লাইন ছিঁড়ে নদীতে পড়ে, এমন সময় কৃষক হাফিজুল ঝড়ের কবল থেকে গরু দুইটা রক্ষা করার জন্য বাড়ির উদ্দেশ্যে নদীর মাঝে সাঁতরায়ে দেয় ওপারে বাড়ির দিকে উঠার জন্য। ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার নদীর পানিতে পড়ে থাকায় সেই তারের সাথে লেগে বৈদ্যুৎপৃষ্ট হয়ে গরু দুইটি নিহত হয়।

রোজ শনিবার ১৬ই মার্চ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের পিছনের নদীতে।

হতদরিদ্র কৃষক হাফিজুল মিয়া জানান ,হঠাৎ ঝড় আসে আমি তাড়াতাড়ি করে ষাঁড় গরু দুইটা নদীর মাঝে সাঁতরিয়ে দেই তাড়াতাড়ি বাড়ির দিকে উঠে চলে যায় জন্য । আমি জানতাম না যে, নদীর মাঝে কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে।

নদীতে পড়ে থাকা কারেন্টের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার গরু দুইটা মারা যায়।আমার দুইটা গরুর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে। একমাত্র আমার সম্বল ছিল ষাঁড় গরু দুইটা সামনে ঈদে বিক্রি করবো চিন্তা করেছিলাম। সেই সুযোগটা আর পাইলাম না এর আগেই আল্লাহ আমার গরু দুইটা নিয়ে গেল।

হঠাৎ আকস্মিক ঝড়ে পড়া বৈদ্যুতিক তারে লেগে কৃষক হাফিজুলের দুইটি গরু নিহত হয়। এবিষয়ে উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম ফিরোজ হোসেন জানায়, এ ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি এর পরেও বিষয়টি জেনে তদন্ত সাপেকে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD