1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

কালিয়াকৈরে নিখোঁজের দু’দিন পর শিশুর আরাফাতের লাশ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পিংগাবহ এলাকার আকাশ মিয়ার ছেলে আরাফাত (১২) গত ১৬ মার্চ হঠাৎ নিখোঁজ হয়। সন্ধ্যাবধি বাড়িতে ফিরে না আসায় আরাফাতের বাড়ির লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নেয়। আত্মীয়-স্বজনের বাড়িতে তাকে খুঁজে না পেয়ে শিশু আরাফাতের বাবা আকাশ মিঞা থানায় একটি সাধারণ ডাইরি করেন।

গতকাল দুপুর ১টায় স্থানীয় কয়েকজন কৃষক পিংগাবহ এলাকার রজনীর মাঠের দক্ষিণ পাশের গজারি বনের ভেতর হতে দুর্গন্ধ আসছে বলে দুর্গন্ধের সূত্র ধরে সামনের দিকে এগুলো গজারি বনের ভেতরে অর্ধ গলিত অবস্থায় ও গলায় পরনের প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ দেখতে পায়। সংবাদটি দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়লে শিশুর আরাফাত এর পরিবার-পরিজন এসে শিশু আরাফাতের মৃতদেহ সনাক্ত করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান জানান,শিশু আরাফাতকে শ্বাসরোধে হত্যার পর দুষ্কৃতিকারীরা তার মৃতদেহ গজারীবনের ভিতরে ফেলে রেখে চলে যায়।প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD