1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মদনে তেল স্বল্পতায় মুমূর্ষু রোগী নিয়ে যাচ্ছে না ময়মনসিংহে অ্যাম্বুলেন্স ড্রাইভার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, মদন প্রতিনিধি :
মুমূর্ষ রোগী মৃত্যু শয্যায় সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরও রোগী নিয়ে যেতে পারছে না উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ যেন বিপদের সময় আরও বিপদ।

এমনি একটি ঘটনা ঘটেছে উপজেলা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

(২০ মার্চ) রোজ বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা সুয়াইর গ্রাম থেকে জান্নাত আক্তার নামে একটি ডেলিভারি রোগি আসার কয়েক ঘন্টা পার হওয়ার পরও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন রোগীর স্বজনের।

রোগীর চাচি রিপা আক্তার বলেন,আমরা মেয়ের অবস্থা আশঙ্কাজনক দুই তিন ঘন্টা আগে হাসপাতালে নিয়ে এসেছি কিন্তু ডাক্তাররা কোন ব্যবস্থা নিচ্ছে না। এখন ময়মনসিংহ নিতে চাইলে বলে যে হাসপাতালে অ্যাম্বুলেন্সের তেল নেই তাই অ্যাম্বুলেন্স যেতে পারবে না। আমরা বাহির থেকে অ্যাম্বুলেন্স দিয়ে নিতে চাইলেও তারা দিতে চাচ্ছে না রোগী নিয়ে যেতে।

আমরা বাধ্য হয়ে সাংবাদিকদের কে অবগত করলে, সংবাদকর্মীরা উপস্থিত হলে তড়িঘড়ি করে রোগিটিকে ময়মনসিংহের মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরও তেলের স্বল্পতা দেখিয়ে রোগী নিয়ে যাতে নারাজ এম্বুলেন্স ড্রাইভার, বিপাকে পড়েছেন রোগীর স্বজনেরা। পরে স্বজনেরা বাধ্য হয়ে রোগীকে বাঁচানোর তাগিদে একটি প্রাইভেটকার এনে ময়মনসিংহে পাঠান স্বজনেরা। তেলের স্বল্পতা দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার রোগী নিয়ে যেতে নারাজ।

এ বিষয়ে কর্তব্যরত ডাক্তার নয়ন ঘোষের সাথে কথা বললে তিনি বলেন, রোগীটি আসার সাথে সাথেই আমরা তাকে ময়মনসিংহের রেফার করেছি। তবে তেল সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে রোগীটিকে পাঠাতে পারছি না এজন্য একটু দেরি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে,উপজেলা স্বাস্থ্য ও( পঃপঃ) কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান বলেন, আমাদের হাসপাতালের অ্যাম্বুলেন্সের তেলের দু’বছরের ঘাটতির বিষয়ে সিভিল সার্জন অবগত আছেন। যেহেতু রোগী ইমারজেন্সি এম্বুলেন্স নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। রোগীর স্বজনেরা এও বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক, স্বজনেরা সম্পূর্ণ তেল দিয়ে রোগীকে বাঁচানোর জন্য রোগীকে নিয়ে যেতে ইচ্ছু? তখন ডাক্তার হিসেবে আপনাদের করণীয় কি ছিল। রোগীর স্বজনেরা সম্পন্ন তেল দিয়ে যেতে ইচ্ছুক ছিল বিষয়টা আমি অবগত হয়েছি। এ কথা বলার পরও যেহেতু ড্রাইভার রোগীকে নিয়ে যায়নি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD