1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে ঈদকে সামনে রেখে মাদকের ছড়াছড়ি, বাড়ছে চুরি ও ছিনতাই

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ঈদকে সামনে রেখে চলছে মাদকের ছড়াছড়ি। ব্যবসায়ীরা হয়ে উঠেছে বেপরোয়া। ফলে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া। মাদকের ছোবলে পড়ে অনেক পরিবার হচ্ছে সর্বস্বান্ত। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলকায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও চোলাই মদ। উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামপুর, জাথালিয়া (বড়চালা ও কুকিলাচালা), চাপাইর ইউনিয়নের ধুলিগড়া ও ভাল্লুকবেড় , বোয়ালী ইউনিয়নের শিমুলচালা , মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া, নাগচালা, বরাব ও মৌচাক ইউনিয়ানের কলাবাধা এলাকায় চোলাইমদের কারখানা রয়েছে।

এসব কারখানায় প্রকাশ্যেই তৈরি হচ্ছে চোলাইমদ। এসব চোলাইমদ এলাকার চাহিদা মিটিয়ে নির্বিঘ্নে বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, উত্তরবঙ্গ থেকে মালবাহী ট্রাক,যাত্রীবাহীবাস ও ট্রেনযোগে মাদকের চালান আসছে রাজধানীর প্রবেশ মুখ কালিয়াকৈরে। মাদক ব্যবসায়ীরা সেই মাদক উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাড়া মহল্লায় অবাধে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। একরকম বাধাহীন ভাবেই কালিয়াকৈরে মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি মাদক বিক্রি হচ্ছে কালিয়াকৈর পৌরসভার শিল্পাঞ্চল মৌচাক , সফিপুর, চন্দ্রা, সুত্রাপুর ও কালিয়াকৈর বাজার এলাকায়। এসব এলাকায় মাদককারবারীদের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে।

সিন্ডিকেটের কারণে কেউ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। আলাপকালে কয়েকজন কারাখানা শ্রমিক জানান, রাতের বেলা কারখানা ছুটি শেষে বাসায় ফেরার পথে মাদকসেবীরা তাদের নানা ভাবে হয়রানি করে। মোবাইলসহ টাকা পয়সা কেড়ে নেয়। চিতকার- চেচামেচি করলে অস্ত্রের ভয় দেখায়। উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: লোকামান হোসেন বলেন,বেপরোয়া মাদক ব্যবসায়ীদের কারণে আমরা উদ্বিগ্ন। মাদক ও জুয়ার টাকা সংগ্রহ করতেই এলাকায় কিশোর গ্যাং গ্রুপের সৃষ্টি হচ্ছে । তারা চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে । মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের কারণে নির্ভিগ্নে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। মাদকসেবীরা মাদক সেবন করে রাস্তাঘাটে মাতলামি ও পথচারীদের অকথ্য ভাষায় গালি-গালা করে। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ছিতাইয়ের ও চুরির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ ছিনতাইকারীরা ভোর রাতে মাছের আরতে যাওয়ার পথে উপজেলার দীঘিবাড়ি ব্রীজের নিকট তিনজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে তিনটি মোবাইলসহ নগদ ৬০হাজার টাকা, রাতের বেলা কালামপুর এলাকা থেকে বাবু মিয়া ও নাইমসহ তিন যুবকের কাছ থেকে নগদ ৩০হাজার টাকা ,তিনটি মোবাইল ও একটি মটর সাইকেল ছিনিয়ে নেয়। উপজেলার সাহেবাবাদ গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে করিম মোল্লার বাড়ি থেকে ৩লাখ টাকা মূল্যের ২টি গাভী চুরি হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতেউপজেলার সফিপুর বাজারের র্স্ণ ব্যবসায়ী মানিক ও তার পুত্র সৌরভ ছিনতাইকারীদের রাম দায়ের কুপে মারাত্মক আহত হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান,গত তিন মাসে কালিয়াকৈর থানায় ১৬টি মাদকের মামলায় ১৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ১৬টি মামলাই নিষ্পত্তি করা হয়েছে। আমরা মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রাণপন চেষ্টা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD