1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান আশুলিয়ার সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ

সৌদি আরবে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা উদযাপন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ।

৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। ফলে আজ বুধবার সৌদি আরবে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী রিয়াদসহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হয়। এদিকে বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়, এতে ইমামতি করেন- শেখ সালেহ্ বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

মদীনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৬ টা ১৯ মিনিটে। সেখানে নামাজের ইমামতি করেন শেখ আহমাদ হুজাইফি।

সৌদি আরবের সকল জেলার মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণ এইসব মসজিদে ঈদের নামাজে অংশ নেন।

মসজিদগুলোর চত্বরে মহিলাদের জন্যও বিশেষ আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD