1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে অবসরপ্রাপ্ত সেনা সংগঠন রাস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদনের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠন রাস ওয়েলফেয়ার সোসাইটির নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেবামূলক সংগঠন রাস ওয়েল ফেয়ার সোসাইটির নিজস্ব অর্থায়নে রোজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে রাস ওয়েলফেয়ার সোসাইটির মদন উপজেলা অফিস মিলনায়তনে শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাস ওয়েল ফেয়ার সোসাইটির মদন উপজেলার উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম,
রাস ওয়েলফেয়ার সোসাইটির উপজেলার সভাপতি আব্দুল আউয়াল, মদন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মিয়া, সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, মদন প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন তালুকদার ও বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মদন উপজেলা রাস ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল আউয়াল তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সংগঠন রাস ওয়েলফেয়ার সোসাইটি একটি মানবিক, সামাজিক সেবামূলক সংগঠন, আমরা হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকারই হচ্ছে এ সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD