1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মদনে ১৮ শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সাজ্জাদুল হাসান এমপি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভা সহ ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ১৮ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নেত্রকোণা-৪ আসনের সাংসদ সাজ্জাদুল হাসান এমপি।

১০ এপ্রিল রোজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হলের সামনে এক জন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি সাজ্জাদুল হাসান এমপি উপস্থিত থেকে হত দরিদ্রের ১৮ শত পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেছেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এটিএম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার সহ সকল মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইফতেখার আলম চৌধুরী আজাদ,এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD