1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

মদনে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদনে ৮ কেজি গাঁজা সহ হিরা মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশের একটি চৌকশ টিম এসআই শরীফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রোজ শনিবার ২০ এপ্রিল সন্ধ্যার দিকে মদন থানা চৌকশ পুলিশ অফিসার এসআই শরিফুল ইসলাম উপজেলার মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হিরা মিয়া (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ হিরা মিয়া মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে।

মদন থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশে মাদক কেনা বেচার একটি সংবাদ পাই মাদকের একটি বড় চালান হাত বদল হবে।

এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল শনিবার সন্ধ্যার দিকে অবস্থান করি। এমন সময় মাদক কারবারি হিরা মাদক দ্রব্য গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে ওই মাদক কারবারিকে গ্রেফতার করি।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান মাদক কারবারি হিরা মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD