1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালের উন্নয়নে নতুন অধ্যায়: আয়মান রাহাতের বহুমুখী উদ্যোগ শনিবার সকালে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দল বলতে কিছু নেই, এটা তারেক সাহেবের দল: রুমিন ফারহানা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রেফাত আহমেদ আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’ জামায়াতের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের জয়ের পরদিনই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩জনের জামানত বাজেয়াপ্ত মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে বিএনপি ৪টি, জামায়াত ১টি আসনে বিজয়

স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এ যুক্ত হলো প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৫৩৩ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এর গর্বিত অংশীদার হিসাবে যুক্ত হলো জামালপুর জেলার অন্যতম মানবিক সমাজ সেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন কে গর্বিত অংশীদার হিসাবে স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এর ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়।

জানা যায় বাংলাদেশ সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নের অন্যতম প্লাটফর্ম স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকদের দ্বারা পরিচালিত। বাংলাদেশ সরকার পরিচালিত সংগঠনটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়-

উপদেষ্টাঃ- এম এ মান্নান, এমপি, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, সালমান এফ রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ, মোঃ মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, মোহাম্মদ তোফাজ্জেল হোসাইন মিয়া, মুখ্য সচিব, কাজী এম আমিনুল ইসলাম, চেয়ারম্যান আইডিয়া ফাউন্ডেশন, অনির চৌধুরী, নীতি উপদেষ্টা a21.

এসবিএন কো-চেয়ারম্যানঃ-
মোঃ শামসুল আরেফিন, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মোঃ আবুল কালাম আজাদ, সহ সভাপতি, আইডিয়া ফাউন্ডেশন, সাবেক মুখ্য সচিব।

এসবিএন কার্যনির্বাহী সদস্যঃ-
মানিক মাহমুদ, প্রোগ্রাম স্পেশালিস্ট ইনোভেশন a2i-্আসপায়ার টু ইনোভেট, শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, মোঃ মনজুরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য, আইডিয়া ফাউন্ডেশন।

এসবিএন থিম্যাটিক এক্সিকিউশন টিম- এসবিএন থিম্যাটিক টিম কো-অর্ডিনেটর সাজিদ মাহবুব, প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। উপরে উল্লেখিত বিশিষ্টজনেরা এ সংগঠন টি পরিচালনার দায়িত্ব নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশ ও দেশের মানুষকে আধুনিক ও তথ্যপ্রযুক্তি সম্পন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরের একমাত্র মাধ্যম হিসাবে স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে।

জামালপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশ দীর্ঘদিন ধরে জামালপুর জেলায় রক্ত দান মূলক কার্যক্রম হতে শুরু করে সকল মানবিক সামাজিক কার্যক্রম তারা পরিচালনা করছে প্রতিনিয়ত তারা এই জেলার তরুণ তরুণীদের মানবিক কার্যক্রমের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ইচ্ছে এই জেলাকে মানবিক কল্যাণ মূলক জেলাতে রূপান্তরিত করা এমনকি জামালপুর জেলাকে বেকার ও মাদক মুক্ত গড়ে তোলার প্রতিশ্রুতি বদ্ধ।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ বলেন, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন এমন একটি মানবিক সংগঠন যা অসহায় মানুষের জন্য খুবই কল্যাণকর,এই সংগঠনের রক্তদানের মাধ্যমে হাজার হাজার মুমূর্ষু রোগীর জীবন রক্ষা হয়েছে,এই সংগঠন কে প্রযুক্তি ভিত্তিক উন্নত পদ্ধতি অবলম্বন করে তোলা হবে, যা গ্রাম অঞ্চল থেকে শুরু করে সকল পর্যায়ের জনগণের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে,বিশেষ করে ফেইসবুক স্যোশাল মিডিয়া ব্যবহার করে এই সংগঠনটি অসংখ্য রক্তদাতা ও মানবিক ব্যক্তিত্ব গড়ে তুলেছে,ফেইসবুকের মাধ্যমে রোগীরা আমাদের ব্লাড রিকুয়েষ্ট করে তখন এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ফেইসবুকের মাধ্যমে ঘড়ে বসেও রক্ত সংগ্রহ করে দিচ্ছে প্রতিনিয়ত, তাই বর্তমান স্যোশাল মিডিয়া উন্নত নেটওয়ার্ক ব্যবহার করে রক্ত দান হতে শুরু করে বিভিন্ন মানবিক সেবা প্রাপ্তি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন এবং স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের মধ্যে এই অংশীদারিত্ব জামালপুর জেলার জীবন মান উন্নয়ন ও নানাবিধ সচেতনতা মানবিক সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।

প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন মূলত স্বেচ্ছাসেবীদ ও সমাজ সেবক দের একটি প্রাণের স্পন্দন সামাজিক সংগঠন, এটি বর্তমানে জেলার সকল জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে। দুটি সংস্থার লক্ষ্য এমন উদ্যোগগুলিকে উন্নীত করা যা জামালপুরকে একটি স্মার্ট মানবিক জেলা এবং টেকসই প্রবৃদ্ধির মডেল হওয়ার দিকে পরিচালিত করবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন নিজস্ব পরিধি ও নেটওয়ার্কিং এর এমন এক পর্যায় তৈরী করেছে যা একটি স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের সম্মিলিত প্রচেষ্টাকে বৃদ্ধি করে।

প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মেরিনার হান্নান খান ও দ্বিতীয় উপদেষ্টা সোলায়মান কবির বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট এর দিকে এগোচ্ছে। বাংলাদেশ সরকারের একটি অন্যতম সাফল্যময় প্রতিষ্ঠান স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এ মূল্যবান অংশীদার হিসাবে প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন কে যুক্ত করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এবং সেই সাথে স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD