1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

কালিয়াকৈর সৎ মায়ের হাতে মেয়ে খুন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘন্টা পর সৎ মায়ের রুমের সানসিটের ওপর কাঁথা দিয়ে পেছানো মিম আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় সৎ মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) উপজেলা হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত মীম আক্তার (৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। সবুজ মিয়া পরিবারসহ উপজেলার হরিণহাটি এলাকার সোজাবদ আলীর বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

এলাকাবাসী, নিহত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে সিরাজগঞ্জ জেলা থেকে পরিবার নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসে। পরে উপজেলার হরিণহাটি এলাকায় সোজাব্দ আলীর বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। স্ত্রী ও মেয়ে মীমা আক্তারকে নিয়ে বসবাস করে আসছে। বেশ কিছুদিন আগে আয়না নামে এক মেয়েকে বিয়ে করে সবুজ।

একই বাসার পাঁচতলায় ছোট স্ত্রীও থাকতো। মিম আক্তার বুধবার সকাল দশটার দিকে নিখোঁজ হয়। পরে মিমের বাবা সবুজ মিয়াসহ এলাকাবাসী বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে কোথাও খুঁজে না পেয়ে হঠাৎ এলাকাবাসী ও সবুজের ছোট স্ত্রীকে সন্দেহ হলে এলাকাবাসী তাহার রুমের ভিতরে প্রবেশ করে খোঁজাখুঁজির একপর্যায়ে সানসিটের উপর থেকে কাঁথা মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পায়। এসময় ছোট স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে এবং অভিযুক্ত আয়না আক্তারকে আটক করে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) ফেন্সি জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। সৎ মা আয়না আক্তারকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD