1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

ছেলেকে নেশার টাকা না দেয়ায় পুড়িয়ে দিল বাড়ীঘর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে ছেলে পুড়িয়ে দিয়েছে বাড়ীঘর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীনের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার এসআই মো. উজ্জ্বল হোসেন মল্লিক।

ঘটনার পর থেকে নাজিম উদ্দীনের ছেলে মো. কামরুজ্জামান (২৫) পলাতক রয়েছে। জানা যায়,ওই যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ায় একাধিকবার রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সম্প্রতি কামরুজ্জামান বাবা-মার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। কিন্তু পরিবার ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে কলহ হত।

বুধবারও কামরুজ্জামান টাকা না দিলে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার হুমকি দিয়েছিল। বৃহস্পতিবার তার বাবা-মা ও তার বোনসহ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে খালি বাড়িতেই অগ্নিসংযোগ করে কামরুজ্জামান পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।”

পরে খবর পেয়ে এলাকাবাসী, কাপাসিয়া থানা পুলিশ ও কাপাসিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপাসিয়া উপজেলা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান জানান, তারা বেলা ১টা ৫ মিনিটে ওই অগ্নিসংযোগের খবর পান। পরে কাপাসিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা দুপুর ১টা ২০ মিনিটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ অন্তত পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, এ ব্যাপারে মৌখিক অভিযোগ করলেও লিখিত কোনো অভিযোগ দেননি কামরুজ্জামানের বাবা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। তবে কামরুজ্জামানকে ধরতে বা তার সন্ধান পেতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD