1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

মসজিদের সামনে গাঁজা চাষ, চাষি আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কাজিপুরা এলাকায় মসজিদের সামনে গাঁজা চাষের অভিযোগে আশরাফুল ইসলাম বাদল নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় র‌্যাব-১২ সদস্যরা বাগান থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ উত্তোলনপুর্বক জব্দ করেছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার কাজিপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রামের শত শত নারী-পুরুষ গাঁজা গাছ দেখতে ভিড় জমায়।

র‌্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার (অপস) ওসমান গনি জানান, কাজিপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২ কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তা গাঁজা গাছগুলো উত্তোলনপুর্বক গাড়ি যোগে র‌্যাব-১২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, গাঁজা গাছ চাষের অভিযোগের বাগান মালিক কাজিপুরা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD