1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

কালিয়াকৈরে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নেতা নিহত ১, আহত ৩

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধুর সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত আল আমিন উপজেলার বরিয়াবহ গ্রামের মোতালেব হোসেনের পুত্র। এই ঘটনায় আহত অপর তিনজন চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার দুপুরে ওই কলেজের বিশেষ অনুষ্ঠানে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে এতে দুই গ্রুপের সংঘর্ষে বিশ জন আহত হয়।

বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়,সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের দুই গ্রুপের নেতারা কলেজ ক্যাম্পাসের বাইরে ডানকিনি মোড়ে সমবেত হয়।এই সময় উভয় গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ শুরু হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী শাখার সাধারণ সম্পাদক আল আমিন নিহত হয়। এ ঘটনায় আহত কামরুল সহ আরো তিন জন কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাছিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD