1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি পুলিশের উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ, জামিনে মুক্ত এসকে শফিক; ফের উত্তপ্ত আশুলিয়া “ওয়ান চাইল্ড, ওয়ান ট্র্রি”র বৃক্ষরোপণ গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা রাইজিং স্টারের গৌরনদীতে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক মেকআপ ব্যারিস্টার মনির হেসেন মুন্সী ও আন্তর্জাতিক মানের মেক আপ আর্টিস্ট সেলিনা মানির পরিবারের বাংলাদেশে আগমন দৃষ্টিহীন নূরের জীবনে আলোর দিশারী জেলা প্রশাসক ফরিদা বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ বিদেশে পাঠিয়ে প্রতারণা, ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘ভারতের সঙ্গে সমঝোতা করে মসনদ পাকা করার চেষ্টা করছে সরকার’

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

সরকার ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করে মসনদ পাকা করার চেষ্টায় আছে বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অচিরেই ভারতের সাথে করা চুক্তি বাতিল করতে হবে, না হলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। যেখানে দ্রব্যমূল্যে লাগামছাড়া হয়ে যাচ্ছে, সেখানে আপনারা সমঝোতা চুক্তি করে মসনদ পাকা করার চেষ্টায় আছেন।

শুক্রবার (২৮ জুন) প্রেসক্লাবের সামনে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ।

ফারুক বলেন, যে দল গণতন্ত্রের বুলি আওড়ায়, সে দলের জন্য আজ মানুষ অন্নহারা, অধিকারহারা। আমার দেশের মাটির উপর দিয়ে রেললাইন নিয়ে যাওয়ার একটাই অর্থ, দেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই।

তিনি বলেন, একটি ভুয়া মামলার জন্য আমার নেত্রী বছরের পর বছর কারাগারে বন্দি রয়েছেন। মৃত্যুর সাথে লড়াই করছেন। অথচ আইনমন্ত্রী হেসে হেসে বলেন, বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। ।

ফারুক আরো বলেন, দেশের মানুষ আর ভারত ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে। আপনার ফেলানী হত্যার বিচার করতে পারেন না। পারেন শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের জেলে ভরতে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অর্পণা রায় দাস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD