1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে প্রেমিকার অনশন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে ফাতেমা আক্তার নামের এক মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় বাছেদ সিকদারের ছেলে শুভ শিকদার। তিনি পুলিশে চাকরি করেন। পুলিশ সদস্য শুভ সিকদার উপজেলার বড়কঞ্চনপুর এলাকার ফজলুল হকের মেয়ে ফাতেমা আক্তারের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘ পাঁচ বছর যাবত প্রেমের সম্পর্কে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে উঠে। এরই মধ্যে মেয়ে ফাতেমার অন্যত্র বিয়ে হয়ে যায়। ছেলে শুভ সিকদার প্রেমিকা ফাতেমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আগের স্বামী থেকে ডিভোর্স করিয়েছেন। গত কয়েকদিন আগে ছেলে শুভ সিকদার মেয়ে ফাতেমা আক্তারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। মেয়ে কোন কুল কিনারা না পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্য শুভ সিকদারের বাড়িতে অনশন করেন।

ওই মেয়ে ফাতেমা আক্তার জানান, বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে আগের স্বামীর থেকে ডিভোর্স করে এনেছে। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি এই বাড়িতে আত্মহত্যা করব। পুলিশ সদস্য শুভ সিকদারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল ফোনটি পাওয়া যায়।

স্থানীয় মেম্বার আনোয়ার শিকদার জানান, পুলিশ সদস্যের বাড়িতে ওই মেয়ে অনশন করছে বিষয়টি আমরা বিকালের মধ্যে বসে সমাধানের চেষ্টা করব।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে যদি কোন অভিযোগ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে একজনের বাড়িতে আরেকজন উঠতে পারে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD