1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর :
সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে গতকাল রোববার। থেকে চলবে আগামী ১৫ই জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে এই রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা। সারা দেশের মতো যশোর রথযাত্রা উদযাপনের জন্য বিভিন্ন সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দির ও মন্ডবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়ছে।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ সহ অন্যরা বিকেল ৪টা ৩০মিঃএ আশ্রম আঙ্গিনায় রথেরদড়িতে টানের আনুষ্ঠানিক শুভ আরম্ভ করেন।

যশোর নীলগঞ্জ মহা শ্মশান, বেজপাড়া পূজা সমিতি মন্দিরে প্রতিবারের ন্যায় এবাও এই উৎসব আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন আয়োজনে সদর চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকেও রওনা হয় রথ। এছাড়াও যশোর রামকৃষ্ণ আশ্রম মিশন, ঝুমঝুমপুর সুবোল দাসের মন্দিরসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার মন্দির এবং ব্যক্তিগত মন্দির, ম-বে রথের দড়িতে টান পড়া। হয় বিশেষ পূজা, পাঠ ও কীর্তনাদি।

যশোর বিসিক এম ইউ সি ফুডস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শ্যামল দাস সিআইপির উদ্যোগে রথযাত্রার উদ্বোধন করেন পরিচালক অঞ্জলী দাস। বিসিক থেকে রথ পরিক্রমা শুরু হয়ে বেজ পাড়া মেঠোপাড়ায় বাসু দত্তের বাড়ীতে শেষ হয়। এদিকে সদর শহরের সবথেকে বড় পরিসরে রথের পরিক্রমা করা হয়েছে চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রা । ইসকনের এ আয়োজনের নেতৃত্ব দেন অপার গোবিন্দ দাস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD