1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ইউনুসআলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। এসময় দুই দোকানীকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউছার আহাম্মদ জানান জনসাধারণর চলাচলেন জন্য ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েক দিন পার না হতেই আবারও ওই স্থানে কিছু লোক দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। এজন্য এসব অবৈধ দোকান পুনরায় উচ্ছেদ করা হচ্ছে। আইন অমান্য করার অপরাধে কয়েকজনকে আটক করা হয়। কিন্তু বাজার বণিক সমিতির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে কথা দেয় ফুটপাতে আর কোন দোকান এরা উঠাবে না।

এজন্য অবৈধ দোকান উচ্ছেদের পর পুনরায় ওই স্থানে দোকান বাসানোর অপরাধে কালাম মিয়া নামের এক দোকানদারকে এক হাজার ও ভেজাল পন্য বিক্রির অপরাধে লাবনী ষ্টোর -১ ও লাবানী ষ্টোর -২ এর মালিক কে ৫০হাজার টাকা জরিমানা করে অন্যান্যদের বনিক সমিতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কাউকে ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনচলাচলে দুর্ভোগ পোহাতে দেবনা, এছাড়া খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি’র বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এসময় খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরিক্ষক মোঃ কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত, কালিয়াকৈর থানা পুলিশ,উপজেলা প্রশাসনের কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD