1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

নরসিংদীর লটকন বিদেশেও রপ্তানি হচ্ছে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী :
নরসিংদীতে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ায় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে লটকন চাষ। দেশের চাহিদা মিটিয়ে লটকন এখন বিদেশে ও রপ্তানি হচ্ছে। নরসিংদীর অর্থনীতিতে লটকন গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে এক হাজার ৬শ হেক্টর জমিতে ২৫ হাজার ৮শ’ মেট্রিক টন লকটনের ফলন পাওয়া যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আর উৎপাদিত এ লটকন বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮০ কোটি টাকা।

জানা যায়, প্রায় ৩০ বছর আগে প্রথম বেলাবো উপজেলার লাখপুর গ্রামে লটকনের আবাদ শুরু হয়। এরপর থেকে বেলাব ও শিবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের লালমাটির এলাকায় লটকন চাষের প্রসার শুরু হয়। দিন দিন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ লটকনের চাহিদা বাজারে বাড়তে থাকে। এতে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় প্রতি বছরই লটকনের চাষাবাদ বাড়ছে।

নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় গত ৩০ বছর ধরে বাণিজ্যিকভাবে লটকনের প্রসার ঘটেছে। দুই উপজেলার প্রায় প্রতিটি পরিবারে লটকন অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে । লটকন চাষ করে ভাগ্যের চাকা ঘোরানোর পাশাপাশি বেকার সমস্যা সমাধানের পথও খুঁজে পেয়েছেন অনেক মানুষ।

কৃষি কর্মকর্তারা বলছেন, শিবপুর ও বেলাবো উপজেলার লাল রঙের উঁচু মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উপাদান বিদ্যমান থাকায় এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য খুবই উপযোগী। এছাড়া রায়পুরা, মনোহরদী ও বেলাব উপজেলার বেশ কিছু এলাকার মাটিও লটকন চাষের জন্য উপযোগী।

বেলাব গ্রামের শিক্ষক জাকির হোসাইন জানান, লটকনের পুষ্টিগুন আগে মানুষ জানত না। লটকনের পুষ্টিগুন জানার পর লটকনের চাহিদা বেড়ে যায়। অনেকেই লটকন চাষ করে লাভবান হয়েছে। লালমাটিতে লটকন ভালো হয়। নরসিংদীর লটকন খেতে সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন জেলায় এর কদর বেড়েছে।

২০০৮ সাল থেকে দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লটকন রফতানি হচ্ছে । মৌসুমী এ ফলের বাজার ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল ও শিবপুর উপজেলা সদরে বসছে লটকনের হাট। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জেলার পাইকারগণ এসে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। রাজধানী ঢাকা থেকে এসব লটকন বিদেশে রফতানি হচ্ছে।

শিবপুরের লটকন কম খরচে অধিক লাভজনক ফসলের মধ্যে অন্যতম। লটকনের বাগান শুরু করতে প্রথমে খরচ বিঘাপ্রতি প্রায় ১০ হাজার খরচ হয়। সে তুলনায় লাভ বেশি হয়।

শিবপুর উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, লটকন চাষ বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করাসহ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। যার ফলে এর ফলন ভালো হয়। নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে রফতানি হচ্ছে। এতে কৃষক অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে। লটকন চাষের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD