1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

কালিয়াকৈরে দেয়ালে দেয়ালে মুক্তি- সংগ্রাম ও গ্রাফিতি অঙ্কন শিক্ষার্থীদের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে বিপ্লবের স্মৃতি তুলে ধরছেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ- স্বাধীনতা- শহীদ মুগ্ধ- আবু সাঈদসহ নানা চিত্র তুলে ধরেন তারা।

উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর বাইপাস- চন্দ্রা- পল্লী বিদ্যুৎ- সফিপুর ও মৌচাক সহ বিভিন্ন এলাকায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের স্মৃতিতে ধরে রাখতে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। শিক্ষার্থীরা আঁকছেন লাল সবুজের পতাকা- মানচিত্র- মুক্তি সংগ্রামের প্রতিচ্ছবি- আবু সাঈদ ও মুগ্ধার প্রতিকৃতি- সাম্য– সম্প্রীতি- নতুন প্রজন্মের অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা।

শিক্ষার্থীরা জানান- আগে দেয়ালে অনেক পোস্টার থাকত। সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে। পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্বপ্রজন্মের অবদান। নতুণ প্রজন্মরা দেখবে এদেশের দেয়ালে কোনো আজে-বাজে কথা লেখা নেই।

তাদের পূর্বের কোন অভিজ্ঞতা না থাকলেও মনের চেতনা থেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে রং তুলি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঁকা কিতে ব্যস্ত সময় পার করছেন। দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের স্মৃতি ছাত্রসমাজকে উজ্জীবিত করবে- এটাই তাদের প্রত্যাশা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD