1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সহ সারাদেশে বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর, ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার (৩-ই সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রেজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থসারথি দাস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু সহ আরো অনেকে।

এই হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার ও দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতারের দাবি জানান বক্তারা।

এর আগে সোমবার বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ,নিউজ ২৪, ডেইরি সান, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম,রেডিও ক্যাপিটাল সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD