1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ নির্বাচন কমিশন (ইসি) গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও তাদের নিজস্ব প্রতীক দেওয়ায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আনন্দ মিছিল করেছেন সদ্য নিবন্ধিত দলটির নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে গণঅধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে শনিবার(৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিলিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিতি ছিলেন,গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম শিমুল, জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ন সদস্য সচিব রুহুল আমিন,যুগ্ন সদস্য সচিব মোকাম্মাল হোসেন, রাণীশংকৈল উপজেলার আহবায়ক অধ্যাপক আব্দুল হান্নান, সদস্য সচিব মাওলানা আব্দুল গফফার প্রমুখ।

এছাড়াও আনন্দ মিছিলে গণঅধিকার পরিষদ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD