1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন আরা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বসতবাড়ির পাশ্ববর্তী গোয়ালঘর পরিস্কার করতে মোটরের পানির উঠানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রওশন আরা বেগম। তার পুত্রবধূ বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার সন্তানের জননী রওশন আরা বেগম ওই গ্রামের মো. হাসান শেখ ওরফে মান্দার শেখের স্ত্রী। বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।পরে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, হাসপাতালে আসার আগেই রওশন আরা বেগমের মৃত্যু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD