1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

যাত্রা বিরতির দাবীতে মহিমাগঞ্জ রেলস্টেশনে বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস আটকে রেখেছে জনতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

খাবার, পানি ও চিকিৎসক সাথে নিয়ে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্যতিক্রমী এক আন্দোলন করেছে মহিমাগঞ্জের কয়েক হাজার মানুষ।

রেলপথে রংপুর বিভাগের প্রবেশদ্বার ও গাইবান্ধার শিল্পাঞ্চলখ্যাত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে রাজধানীর সাথে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। এ সময় ঢাকা থেকে বুড়িমারিগামী ৮০৯ আপ বুড়িমারী এক্সপ্রেস ও রংপুরগামী ৭৭১আপ রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি আটকে পড়ে। এ সময় ট্রেন যাত্রীদের মাঝে ঠান্ডা পানি ও শুকনো খাবার সরবরাহ করেন আন্দোলনকারীরা। এ ছাড়াও জরুরী রোগির স্বাস্থ্যসেবার জন্য কয়েকজন চিকিৎসকও তৈরি রাখা হয় স্টেশনে।

এ সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ এসে জনতাকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে অনুরোধ করেন। এর আগেই বোনারপাড়া রেলওয়ে থানা থেকে একদল রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মহিমাগঞ্জ রেল স্টেশনে এসে অবস্থান নেন।

সরেজমিনে মহিমাগঞ্জ রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে খন্ড খন্ড মিছিল নিয়ে স্টেশনে জড়ো হতে থাকেন। বিকেল ৪টা ৫০ মিনিটে কয়েক হাজার মানুষ ঢাকা থেকে বুড়িমারিগামী ৮০৯ আপ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি মহিমাগঞ্জ অতিক্রম করতে চাইলে জনতা সেটি আটকে দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া স্টেশনে পৌঁছে জনতাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে অনুরোধ করেন।

এ সময় তিনি উর্ধতন রেল কর্তৃপক্ষের সাথে উদ্ভূত পরিস্থিতির খবর এবং স্টেশনের গুরুত্ব ও ট্রেন বিরতির জনদাবি জানিয়ে রেলের টেলিফোনে আলোচনা চালাতে থাকেন। এরই মাঝে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে রংপুরগামী ৭৭১আপ রংপুর এক্সপ্রেস ট্রেনটি এরে সেটিও আটকা পড়ে। দুটি ট্রেন পাশাপাশি আটকে রেখে আন্দোলনকারীরা সেখানে বক্তব্য রাখেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত এই রেল স্টেশনের ওপর দিয়ে একটি ট্রেনও অতিক্রম করতে দেওয়া হবে না।

সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি ট্রেনই আটকে ছিলো বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD