1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

মাল্টা বাগানে আদা চাষ করে স্বপ্ন বুনছেন কলেজ শিক্ষার্থী রিশাদ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: কৃষি স্বনির্ভর জেলা ঠাকুরগাঁওয়ে প্রতিনিয়ত চাষ-আবাদে যুক্ত হচ্ছে নতুনত্ব সেই সাথে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একই জমিতে উৎপাদন বৃদ্ধি করছেন অনেক তরুণ উদ্যোক্তারা। তাদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রিশাদুজ্জামান রিশাদ। বাড়ি পাশে পতিত জমিতে প্রথমে মাল্টা চাড়া দিয়ে শুরু করেন বাগান। পরে বাগানের মধ্যে সিমেন্টের খালি বিস্তায় মাটি দিয়ে বাগানেই শুরু করেন আদা চাষ। এতে লক্ষাধিক টাকা লাভের স্বপ্ন বুনছেন তিনি।

ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রিশাদুজ্জামান রিশাদ সদর উপজেলার ফাড়াবাড়িতে বাড়ির পাশে পরে থাকা বাবা ১০ শতাংশ জমিতে ১০০ মাল্টা চারা দিয়ে শুরু করেন বাগান পরে ইউটিউব দেখে সেখানেই সিমেন্টের এক হাজার খালি বস্তায় মাটি ভরে শুরু করেন আদা চাষ।

কৃষি বিভাগের তথ্য মতে জেলা জুড়ে মাল্টা বাগান রয়েছে ১২৫ হেক্টর জমিতে আর ১১৬ হেক্টর জমিতে হয়েছে আদা চাষ।

প্রতিবেশীরা জানান রিশাদের এই উদ্যোগ অনেক ভালো লেগেছে। তার মত করে যদি এইভাবে বাগানে আদা চাষ করে তাহলে একদিকে যেমন কৃষক লাভবান হবে সেই সাথে মসলা জাতীয় ফসল আদার চাহিদা পূরণে আলাদা কোন জমির প্রয়োজন হবে না। পতিত জমি উপযুক্ত ব্যবহার করা সম্ভব হচ্ছে বলে জানান তারা।

রিশাদুজ্জামান রিশাদ বলেন, পড়াশোনা পাশাপাশি কিছু করার ইচ্ছা হতে বাড়ির পাশে পরে থাকা জমিতে মাল্টা বাগান গড়ে তুলি পরবর্তীতে ইউটিউব দেখে আদা চাষ শুরু করি। আর এবার প্রথম হলেও খরচ বাদ দিয়ে এক থেকে দেড় লাখ টাকা আয় করতে পারবো। আগামীতে আরও বেশি পরিসরে করা আশা করছি।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সিরাজুল ইসলাম বলেন এই জেলায় লেবু জাতীয় ফসল উৎপাদনের জন্য উপযুক্ত। আমাদের ৫টি উপজেলার মধ্যে সদর বাদ দিয়ে বাকী চারটি উপজেলায় প্রকল্প রয়েছে যার মাধ্যমে কৃষকদের সহায়তা করে যাচ্ছে। সেই সাথে রিশাদের মত যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে কৃষি বিভাগের পক্ষ হতে সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন যারা নতুন উদ্যোক্তা তারা শুধু ইউটিউব দেখে সরাসরি আমাদের মাঠ পর্যায় কর্মকর্তা রয়েছেন তাদের কাছেও সহায়তা নিতে পারেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD