1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে

নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রাসেল হোসেন (২৫) নামে এক যুবক তার বন্ধু সাহেদের হাতে খুন হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেতে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায সাহেদকে আটক করা হয়। আটক শাহেদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুই বন্ধু নেশা করতে যায়। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাহেদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাহেদ ফোন করে পুলিশের কাছে আত্নসমর্পণ করে।

রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আটক হওয়া সাহেদ একই এলাকার মো.বাঠুর ছেলে। পুলিশ ওই রাতেই সাহেদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল আনাম জানান,ঘটনাস্থল থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাহেদকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD