1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

কোটা আন্দোলনের পোস্ট করায় বিএনপি নেতার ভারতীয় ভিসা বাতিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের বিভিন্ন ছবি এবং ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় শাহিদুল ইসলাম নামে এক বিএনপি নেতার ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শাহিদুল ইসলাম নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শাহিদুল ইসলাম(৪২) কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি তিতাস উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে,গত ১১ সেপ্টেম্বর বুধবার পর্যটক (টুরিস্ট) ভিসায় চিকিৎসার জন্য ভারতে যান শাহিদুল। চিকিৎসা শেষে ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসায়ী কাজে আরব আমিরাতে (দুবাই) যাওয়ার পথে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কতৃপক্ষ বিএনপি নেতা শাহিদুল ইসলামের হাতে থাকা ব্যবহৃত মোবাইল চেক করে প্রায় দুই ঘণ্টা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে। এতে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা`সহ বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে ছবি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট করার অভিযোগ এনে ওই বিমানবন্দরের ইমিগ্রেশন তার ভারতের ভিসা বাতিল করে আরব আমিরাতে (দুবাই) পাঠিয়ে দেয়।

শাহিদুল ইসলাম জানান,আমি ২০০৭ সাল থেকে ভারতে যাতায়াত করে আসছি। কখনো এমনটা আমার ঘটেনি। তবে এবার ভারতের বিমানবন্দর ইমিগ্রেশনের চেকপোস্টে আমাকে আটকিয়ে প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে।এসময় আমার ব্যবহৃত মোবাইল চেক করে দেখে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পোস্ট শেয়ার করেছি। এছাড়াও বাংলাদেশের দুই শীর্ষ নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার স্যারের সঙ্গে ছবি থাকায় এবং ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় আমার ভিসা বাতিল করেছে বলে জানান ওই ইমিগ্রেশন কতৃপক্ষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের বিভিন্ন ছবি এবং ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় শাহিদুল ইসলাম নামে এক বিএনপি নেতার ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শাহিদুল ইসলাম নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শাহিদুল ইসলাম(৪২) কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি তিতাস উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে,গত ১১ সেপ্টেম্বর বুধবার পর্যটক (টুরিস্ট) ভিসায় চিকিৎসার জন্য ভারতে যান শাহিদুল। চিকিৎসা শেষে ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসায়ী কাজে আরব আমিরাতে (দুবাই) যাওয়ার পথে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কতৃপক্ষ বিএনপি নেতা শাহিদুল ইসলামের হাতে থাকা ব্যবহৃত মোবাইল চেক করে প্রায় দুই ঘণ্টা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে। এতে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা`সহ বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে ছবি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট করার অভিযোগ এনে ওই বিমানবন্দরের ইমিগ্রেশন তার ভারতের ভিসা বাতিল করে আরব আমিরাতে (দুবাই) পাঠিয়ে দেয়।

শাহিদুল ইসলাম জানান,আমি ২০০৭ সাল থেকে ভারতে যাতায়াত করে আসছি। কখনো এমনটা আমার ঘটেনি। তবে এবার ভারতের বিমানবন্দর ইমিগ্রেশনের চেকপোস্টে আমাকে আটকিয়ে প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে।এসময় আমার ব্যবহৃত মোবাইল চেক করে দেখে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পোস্ট শেয়ার করেছি।

এছাড়াও বাংলাদেশের দুই শীর্ষ নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার স্যারের সঙ্গে ছবি থাকায় এবং ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় আমার ভিসা বাতিল করেছে বলে জানান ওই ইমিগ্রেশন কতৃপক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD