1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত গৌরনদী সদরে মডেল মসজিদ স্থানান্তরের দাবিতে মিছিল ও মানববন্ধন ধামরাইয়ে ডিবির জালে আটক মাদক ব্যবসায়ী

হত্যা ও হামলার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি সদরে ও দিঘীনালায় হত্যা ও হামলার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা জোট।

শুক্রবার সকাল ১১টায় দিকে বিক্ষোভ মিছিলে উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র- জনতারা জড়ো হয়ে মানিকছড়ি গিরীমৈত্রী সরকারী কলেজ মাঠ থেকে শুরু করে আমতল চত্বর ঘুরে ধর্মঘর বটমূলে এসে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে আনু মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাচিংউ মারমা, এচিং মারমা, সাচিং মারমা, অংচি মারমা প্রমূখ।

এসময় বক্তারা, খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার কর্তৃক সন্ত্রাসী কায়দায় পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলা, দিঘীনালা বাজারে দোকানে অগ্নিসংযোগ এবং গভীর রাতে খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বক্তাদের দাবী অসাংবিধানিক পার্বত্য অঞ্চলে সেনা শাসন প্রত্যাহার, ১৯ সেপ্টেম্বরের হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি জানান।

বক্তব্য আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়িদের দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানায়। কেন পাহাড়িদের ওপরে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, আমাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয় তাহলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। ব পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবেনা। পাহাড়ের ছাত্র- জনতা আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেনা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ দায়িত্ব পালনের অনুরোধ জানান বক্তারা।

প্রসংঙ্গ, গত বুধবার ভোর রাতে খাগড়াছড়ি জেলা সদরে শালবন নিবাসী মো: মামুন মোটরসাইকেল চুরি করে পালানো সময় বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। এ রেশ ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD