1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

রংপুরে বিক্ষোভ একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

রংপুর : ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শুক্রবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা বলেন, দেশের সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে এমন নৃশংসতা পুরো জাতিকে কলঙ্কিত করেছে। ফ্যাসিস্ট হাসিনার দোসসরা এখনো ছাত্র অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন মানুষও যেন প্রতিহিংসার শিকার না হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রসমাজ যেকোন ধরনের সহংসতার বিরুদ্ধে।যারা এই মব জাস্টিসের সাথে যুক্ত তারা দেশের শত্রু।এসব ঘটনায় দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, সকলের মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচারবর্হিভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আইনের মাধ্যমেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই বাংলায় আর একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD