1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুশিয়ারি জামায়াত নেতা দেলাওয়ারের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

আবুল ওহাব, ঠাকুরগাঁও প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারী এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেন পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন, পার্বত্য চট্টগ্রামে রক্তেরে হলি খেলা শুরু হয়েছে।

খুনি হাসিনা সরকার ১৫ বছর ধরে ভারতীয় সরকারকে খুশি করে দেশকে ভারতের অঙ্গরাজ্য করার স্বপ্ন নিয়ে কাজ করেছিল। সেই স্বপ্ন যখন ধুলিসাৎ হয়েছে। তখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে আবাও ষড়যন্ত্র করছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিছিন্ন করার জন্য। তাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। সেখানে রক্তের হোলি খেলা করবে না। আর কোনো ভাইয়ের বুকে গুলি চালাবেন না। যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয় ও যদি আর কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের ১৮ কোটি জনতাকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে লং মার্চ করবো।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া থানা শাখার আয়োজনে রুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পরও তার যে দোসরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলবো এদেরকে খুঁজে বের করে তাদের উপযুক্ত বিচার করতে হবে। কয়েক দিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেখানে দুষ্কৃতীরা যেন আমাদের যে সম্প্রীতি রয়েছে সেখানে তারা আঘাত হানতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ে আগের যে এমপি মন্ত্রী ছিলেন তারা উন্নয়নে কাজ করেনি। রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিমান বন্দর টি পূনরায় চালু করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। আমাদের কৃষি প্রধান এলাকা কৃষকদের জন্য তারা কোন কিছু করেনি তাই আমরা দাবি জানাই এই এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক সেই সাথে কৃষি পন্য প্রক্রিয়াজাতকরণ জন্য ইপিজেড করা দাবি করছি।

তিনি আরও বলেন, স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধ্বংশ করতে ছেয়েছিল কিন্তু পারেনি। জামায়াতে ইসলামীকে একটি শান্তির সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে সমাজে কোনো অন্যায়, অবিচার হবে না। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হলে আর কোনো অন্যায় অবিচার হবে না ইনশাআল্লাহ। তাই তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

রুহিয়া থানা শাখার আমীর আব্দুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা আব্দুল হাকিম,জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারি জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, জেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমানসহ থানা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD