1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

রাণীশংকৈলে মাধ্যমিক স্তরের শিক্ষকদের মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এমপিওভুক্ত মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সাহাবুদ্দিন, সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান, হারুন আল রশিদ প্রমুখ।

এসময় উপজেলার ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০ টি মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD