1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুস ছালাম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।এতে প্রায় কয়েকশত শিক্ষক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময়ে শিক্ষকেরা বলেন, আমরা বেতন বৈষম্যের কারনে মানবেতর জীবনযাপন করছি।একজন বেসরকারি মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো খুব কম। আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রে শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে। আমাদের প্রাণের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ চাই।

তারা আরও বলেন, পতিত ফ্যাসিষ্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন।বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের পূর্ব পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে।পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানায়।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সুপার আব্দুর জলিল, শিশুনিকেতন স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক বুলবুল আহমেদসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD