1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আনোয়ারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অংশগ্রহণ মানিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে শান্তি ফেরাতে বড় সফলতা: ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি নীলফামারীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা: বৃদ্ধ গ্রেপ্তার

মদনে নায়েব রোমানের বিরুদ্ধে ৮০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের ভূমি অফিসের নায়েব তহশিলদার মান্নু রায়হান রোমানের বিরুদ্ধে কাপাশাটিয়া মাদ্রাসা থেকে ৮০ হাজার টাকা এনে আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মদন ইউনিয়নের কাপাশাটিয়া গ্রামের হাওড়ে মাদ্রাসার নামে একটি নালা খাল রয়েছে মাদ্রাসার কমিটির কাছে এই খাল বাবদ ৮০ হাজার টাকা নেন তহশিলদার মান্নু রায়হান রোমান।

এই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট মাদ্রাসা কমিটির সূত্রে জানা গেছে, গত বছর সেপ্টেম্বর মাসে নায়েব তশীলদার মান্নু রায়হান রোমান মাদ্রাসার কমিটিকে বলেন, আপনারা এই খালের মাছ ধরতে পারবেন না মদন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ। পরে সাবেক চেয়ারম্যান ভিকচান মিয়া আমাদেরকে একটি উপায় খুঁজে দেন পরে তিনি মাদ্রাসা কমিটি কে নিয়ে এসে মদন সাব-রেজিস্ট্রি অফিসের কাছে এসে মান্নু রায়হানকে ৮০ হাজার টাকা গুনে দেন।

নাম প্রকাশ না করা শর্তে বলেন, ভূমি অফিসে নায়েব রোমান একের পর এক ভূমি অফিসে গেলে গ্রাহকদের সাথে অনিয়ম-দুর্নীতি করেই চলেছে।

এ বিষয়ে মাদ্রাসার কমিটি ক্যাশিয়ার জাফর ইকবাল বলেন, আমরা নিরুপায় হয়ে মদন ইউনিয়নের নায়েবকে ৮০ হাজার টাকা দেই পরে পরে জানতে পারি এই টাকা সরকারি কোষাগারে জমা হয়নি। পরে তার কাছে এই টাকা ফেরত চাইলে সে বলেন টাকাগুলা ফেরত দিলে তো এটা মান-সম্মানের যায় স্যারের সাথে কথা হয়েছে আপনাদের মাদ্রাসায় একটা প্রকল্প বাজেট দেওয়া হবে।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ভিকচান মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, মাদ্রাসা কমিটি আমাকে সাথে নিয়ে যান, পরে আমার হাতে ৮০ হাজার টাকা গুনে বুঝিয়ে দিয়েছি মদন ইউনিয়নের নায়েব কে। এখন শুনেছি টাকাগুলা সরকারি কোষাগার জমা হয় নাই তখন টাকা আমরা ফেরত চেয়েছি তার কাছে সে বলেছে টাকা ফেরত দিয়ে দিবে।

এ বিষয়ে ভূমি অফিসের তশিলদার নায়েব মান্নু রায়হান রোমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করে বলেন, ভাই আপনি কোথায় আছেন আসেন সাক্ষাতে কথা বলি।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, নায়েব যদি অন্যায় ভাবে টাকা নিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD