1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  10. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  11. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  12. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  13. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  14. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  15. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  16. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  17. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  18. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান গৌরনদীতে ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে দ্রুত ভূমি সমস্যার সমাধান করে জনগণের মন জয় করে গৌরনদী  থেকে বিদায় নিলেন এসিল্যান্ড মো. মেহেদী হাসান Medinova Care Gournadi — মেডিনোভা কেয়ার গৌরনদী। মাত্র ১০ টাকার চিকিৎসা, সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ গৌরনদীতে সরকারি খাসজমিতে দোকান বরাদ্দ ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদার নতুন পথ পেলেন দুই হতদরিদ্র মানুষ গৌরনদীতে প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ৫৫ হাজার টাকা লুটের অভিযোগ অভিযোগের তীর কথিত বিএনপি নেতা ইরান সরদার ও নকশা আরিফের বিরুদ্ধে গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা রিলিজের আগেই আলোচনায় সালমান-আফরিনের ‘সারা ঢাকা জানাইমু’ ​গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পীরগঞ্জে সম্পত্তি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৈত্রিক ও ক্রয় সুত্রে প্রাপ্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে পিতার পক্ষে লিখিত বক্তব্যে খায়রুন নাহার সাথী অভিযোগ করেন, পৌর শহরের রঘুনাথপুর মৌজার ঢাকাইয়া পট্টিতে এস এ ৩২৭ নং খতিয়ানের ১৪১০ দাগে ১১ শতক ক্রয় এবং ৯ শতক জমির পৈত্রিক সুত্রে তার পিতা খায়রুল ইসলাম বৈধ মালিক।

উক্ত সম্পত্তিতে পীরগঞ্জ বাজার মসজিদ কমিটির লোকজন দোতলা বিল্ডিং নির্মান করে হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছেন। জমি উদ্ধারের জন্য তার পিতা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করলে তার বিষয়টি আমলে নেয়নি বরং তার পিতার নামে ১০/১১ টি মামলা চাপিয়ে দেয়।

এতে তার পিতা সর্বশান্ত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়। বর্তমান অবস্থায় তার পিতা এলাকায় এসে ঐ সম্পত্তি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার তার পিতাকে আদালতের সরনাপন্ন হওয়ার জন্য বলেছেন। তার পিতার আর্থিক অবস্থা এতই শোচনীয় যে, আদালতে মোকদ্দমা করার মত তার কোন সার্মথ্য নেই।

এ অবস্থায় সবার সহযোগীতা চান তারা।

এ বিষয়ে পীরগঞ্জ বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহজাহান আলী বলেন, ঐ জমি অন্য ব্যক্তি দান করেছেন। খায়রুল ইসলাম এর আগে আদালতে মামলা করেছিল। সে মামলা খারিজ হয়ে গেছে। তাছাড়া আগের উপজেলা নির্বাহী অফিসার এবং আমরা মিলে তাকে ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি সমাধান করেছি। এখন আবার কি ?।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, ব্যক্তিগত স্বার্থ সংশিষ্ট বিষয় আমরা দেখি না। সেজন্য আদালতে যেতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD