1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্র উপজেলা প্রদক্ষিণ করে পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, শিক্ষিক মেহবুবা আক্তার ,থানার প্রতিনিধি এসআই আনোয়ার হোসেন, ইএসডিও কর্মকর্তা খায়রুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের বিভিন্ন সমিতির,সদস্যরা ও স্কুল- কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে নারীদের সার্বিক উন্নয়নে কন্যাশিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন।এইসাথে তারা এগিয়ে যাওয়া নারীশিক্ষার উপর গুরুত্ব দেন।পরে কিশোর-কিশোরী ক্লাবের কৃতি সদস্যদের পুরষ্কার দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী গোলাম রব্বানী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD