1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

এস এ ডিউক ভূইয়া, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লার তিতাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কড়িকান্দি বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর -রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন দোকানীকে জরিমানা করা হয়।তাছাড়া অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় ।

একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য,সবজি, মাছ, মাংস ও ডিমের মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক- উর- রহমান বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD