1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষক সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখা। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৫ টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি মিন্নাতুল্লাহ পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড.মো.খায়রুল আনাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উপদেষ্টা, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো.রজব আলী, প্রভাষক মো. সুলতান, প্রভাষক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল বাসিস সেক্রেটারী মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোতিষ চন্দ্র রায়, আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রাথমিক স্তরের জেলা সেক্রেটারী মো. আব্দুল্লাহ প্রমূখ।

এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের কর্মী, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী মো. জিয়াউর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD