1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়িতে তৃণমূল পর্যায়ে কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরন মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত যাত্রীদের নয়, চেয়ারম্যানের ব্যক্তিস্বার্থে বাড়ির সামনে যাত্রী ছাউনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ আশুলিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামি জালাল মিয়া গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি

মুন্সীগঞ্জে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত ৩৩৭ জন ডেঙ্গু রোগী জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়েছেন আরও কয়েক গুন বেশি। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য তৈরী করা হয়েছে আলদা কর্নার। কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলায় শয্যা সংকটে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। শহরে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস না হওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থাণীয়দের অভিযোগ আগে নিয়মিত মশার ঔষধ শহরে স্প্রি করা হতো। কিন্তু গত ৫ আগষ্ট মুন্সীগঞ্জ পৌরসভা আগুন দিয়ে পুড়ে ফেলা হলে নাগরিক অনেক সেবা থেকে বঞ্চিত হয়েছে মুন্সীগঞ্জ শহরের লোকজন। ঢিমেতালে চলছে মশা নিধন কার্যক্রম।

ঠিকমতো মশা নিধণ না হওয়ায় মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা এবং আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। আর এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় শহরের বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। জলাবদ্ধতার কারনে মশা পদূর্ভাব বড়ছে। এ কারনে রেকর্ড সংখ্যক রোগী শহরের উত্তর ও দক্ষিণ ইসলামপুর মহল্লায়।

জলাবদ্ধতা এবং বৃষ্টির পানি জমে থাকায় এডিস মশার বংশ বিস্তার বাড়ছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসে ১৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। গত এক সপ্তাহে শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতালের এক রোগী বলেন, প্রচণ্ড শরীর ও মাথা ব্যথা, জ্বর সঙ্গে বমি হচ্ছে।

রোগীর স্বজনরা জানান, ঢাকায় যে পরিমাণ মশার ওষুধ দেয়া হয়। এখানে সেই পরিমাণ ওষুধ দিতে দেখা যায় না। ময়লা আবর্জনা পরিষ্কারের কোন ব্যবস্থা নেই। ডেঙ্গুর প্রকোপ বেশি। বাড়িঘর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।

মুন্সীগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মো. জামাল আমাদের কে বলেন, আতঙ্কিত হবেন না। নিজে সচেতন হোন। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD