1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আযানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মোঃ সাহেব আলী (৬৫) , বাঙ্গালীর বস, সরকার পাড়া, রায়গঞ্জের বাসিন্দা, যিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন, তিনি আযানরত অবস্থায় ইন্তেকাল করেছেন।

২৫ অক্টোবর শুক্রবার, এশার নামাজের আযান দেওয়ার সময় সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন। তিনি আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু সেই সময় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আজকের এ আযান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন।

তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে। অনেকে বলছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং আযানরত অবস্থায় তার মৃত্যু এক প্রকার সম্মানের মৃত্যু।

মোঃ সাহেব আলীর পরিবার ও এলাকাবাসীর জন্য এই মুহূর্তটি অত্যন্ত কষ্টের। তার জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া কামনা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD