1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

শেরপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আবিদ মাহমুদ রহমতুল্লাহ, জেলা প্রতিনিধি-বগুড়াঃ
বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় ঘটে এই দুর্ঘটনাটি।

প্রাথমিকভাবে জানা গেছে, সাইফুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি তার বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী রিজভী পরিবহন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে যে, বাসের চালক মিঠু ঘটনাস্থলেই আটক হয়েছেন এবং বাসটি জব্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD