1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা খাগড়াছড়ি গুইমারা দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যা: একাডেমিক ভবন উদ্বোধন পীরগঞ্জে ৩ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর আবারও ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার নাজির হোসেন খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার জনগণের ভোটে নির্বাচিত হলে নিজেকে জনসেবায় বিলিয়ে দেওয়ার প্রত্যয় মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি থানায় লিখিত অভিযোগ দায়ের গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত গৌরনদীতে সরকারি প্রকল্পের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৪০ পরিবার গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব গৌরনদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দুবাইপ্রবাসী রেজাউল-আসমা

তিতাসে কিশোর গ্যাংয়ের পিটনিতে আহত যুবকের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসে কিশোর গ্যাংয়ের পিটনিতে আহত স্বপন ভূইয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বেসরকারী হাসপাতাল ইস্টার্ন কেয়ার (লালমাটিয়া) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে উপজেলা জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সোবহান ভূইয়ার ছেলে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, দুই বছর আগে ওমরপুর গ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন নামে এক সংগঠনের সৃষ্টি হয়।এই সংগঠনের সব সদস্যই বয়সে কিশোর।তাদের কাজই হলো মানুষকে জিম্মি করে বিচার বানিজ্য এবং ভয়ভীতি প্রদর্শন ও নিরীহ মানুষকে ফাঁসিয়ে মোটা অংকের টাকা আদায় করাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা।

এ শক্তির জোরেই স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সভাপতি কিশোর গ্যাং লিডার আসিফ ও সাধারণ সম্পাদক নাজমুল,রোকন, দীপু, সাইদুল ও রাকিবসহ ৫০-৬০ কিশোর গ্যাং সদস্যরা গত ৩১ অক্টোবর রাত দশটার দিকে প্রবাসী স্বপনকে তাড়া করে জাকির হোসেনের ভূইয়া কনফেকশনারি দোকানে নিয়ে যায়। ভয়ে স্বপন জাকির হোসেনের দোকানে আশ্রয় চেয়েও শেষ রক্ষা হয়নি।সেখানেই দুই দফায় এলোপাতাড়ি মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকরী হাসপাতালে স্থানান্তর করা হয়।নিহতের ৯ মাসের গর্ভবতী স্ত্রী জানান,স্বপনকে মারার আগে তার কাছ থেকে ব্ল্যাকমেইল করে দুই দফা টাকা নিয়েছে ওই কিশোর গ্যাং লিডার আসিফ ও নাজমুল। পুনরায় তারা দুই লাখ টাকা দাবী করেছিলো স্বপনের কাছে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালেই তাকে একবারে প্রাণে মেরে ফেলা হয়েছে। তাদের ভয়ে গ্রামের মুরব্বিরাও আতংকে থাকে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শুনেছি উপজেলা ওমরপুর গ্রামে মারামারি হয় এতে স্বপন নামক এক যুবক আহত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।গতকাল রাতে নিহতের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছিল। অভিযোগ না দিয়ে তারা চলে যায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD