1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

রাণীশংকৈলে ইসকনের বিরুদ্ধে গণ-অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার ২৬ নভেম্বর সেনাবাহিনীর গাড়িতে, ইসকন সদস্যদের হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ উপজেলা শাখা। এদিন রাত ৮ টায় এ পরিষদের নেতাকর্মীরা পৌর শহরের শিবদিঘি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে তারা ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- , গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান প্রমুখ। এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী লীগের বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে তারা আজ ঠাকুরগাঁয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে। বক্তারা ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD