1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত, আহত ২০

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমিদখল নিয়ে আদিবাসি ও স্থানীয় ভূমিহীন দু’পক্ষের সংঘর্ষে কানদন সরেন হাসদা (৫০) নামে এক আদিবাসি মারা গেছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফুল জানান, দামোল গ্রামের আদিবাসি বুধু হাসদা গং তাদের দাবিকৃত পৈত্রিক সম্পত্তি দখল নেয়ার জন্য বিরোধপুর্ণ জমিতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে।

এ সময় আদিবাসিদের ছোঁড়া তীরে কয়েকজন তীরবিদ্ধ হন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে কানদন সরেন ঘটনাস্থলেই মারা যান।। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহত কানদন সরেন উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষী হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি, ইসমাইল ও অন্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আদিবাসি সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করছিল।

এসময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষ বাঁধলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষে আরো অন্তত ২০জন আহত হয়। ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল।

এদিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই আদিবাসি ব্যক্তি মারা যান। হরিপুর থানার অফিসার ইনচার্জ আরো জানান, জমি নিয়ে বিরোধে আদিবাসি নিহত এবং আহতদের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD