1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

তিতাসে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশকে সফল করার লক্ষে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গত শুক্রবার বিকেলে উপজেলার দাশকান্দি স্কুল মাঠে ভিটিকান্দি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,তিতাস উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ করি ইসলাম।

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকারের সভাপতিত্বে এবং তিতাস উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল কাসেম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক আবদুস সালাম মেম্বার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন সরকার,সদস্য মোহাম্মদ আলী,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা, সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মাজহারুল হক মাহফুজ ভূইয়া,বিএনপি নেতা আবদুল মান্নান ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মশিউর মোল্লা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো.বিল্লাল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম হৃদয়,মানিক মিয়া,ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম,ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD