1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক

জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে বাড়ানো হয়েছে নিরাপত্তা: ঢাকা রেঞ্জ ডিআইজি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। প্রায় তিনি হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।”

তিনি আরো বলেন, “পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

ডিআইজি আওলাদ হোসেন বলেন, “মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় স্মৃতিসৌধে। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে আমিন বাজার থেকে।

তিনি আরো বলেন, “শুধু সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, আশপাশে যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর গাজীপুর মেট্রো এসব এলাকাও আমাদের নিরাপত্তা বলয়ে চলে আসবে।

আওলাদ হোসেন বলেন, “পোশাক-সাদা পোশাকে, এবিপিএন সব স্তরের নিরাপত্তা ব্যবস্থাই আমরা রেখেছি। যাতে ভিভিআইপিগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকরা সুশৃঙ্খলভাবে জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন।

এসময় অতিরিক্ত আইজিপি আকরাম হোসেনসহ ঢাকা জেলা পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD