1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

তিমুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকাবের স্পিডবোটে চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১ নভেম্বর) মধ্যে রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনার পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলো। এই ঘটনার ৫ দিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজারনামিও ৮ জন ও অজ্ঞাত ৭ জনের নামে মামলা করেন।

এই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে রাত সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে এটি হত্যা না/দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।

তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারিনি। আসা টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD