1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক

ধামরাই বাস-অটোরিক্সা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিক্সায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।নিহত দুজন হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং নিহত কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)। স্থানীয়রা জানান, ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়।

এতে চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান। হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, ভোরে দূর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা একজন তখনই মৃত আরেকজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

খবর পেয়েছি সেও মারা গেছেন।সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD