1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কয়েকটি যানবাহনের সংঘর্ষ দুমুচড়ে গেছে বাসের অংশ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৭/৮ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান,আজ রোববার সকালে ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাসচালক গুরুতর আহত হয়ে শ্রীনগর হাসপাতালে ভর্তি হয়েছে।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার হয়েছে , এসময় এক্সপ্রেসওয়ের শ্রীনগ এলাকায় প্রায় ৪০ মিনিট সড়কে প্রচুর জ্যামজটের সৃষ্টি দেখা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD